প্রকাশিত: জুলাই ১, ২০২১ ৬:০৩ পিএম

গুগল, অ্যামাজন, ফেসবুকের পর সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবার বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্র জানিয়েছে, মাইক্রোসফট রিজিওনাল সেলস ডট এলটিডি নাম এবং সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে কোম্পানিটি নিবন্ধন নিয়েছে।

এর আগে চলতি বছরের ২৩ মে গুগল এবং ২৭ মে বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নেয় অ্যামাজন। ১৩ জুন ভ্যাট নিবন্ধন নেয় ফেসবুক। এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে।

মাইক্রোসফটের ভ্যাট এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করবে পোদ্দার অ্যান্ড এসোসিয়েটস।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...