প্রকাশিত: মার্চ ১০, ২০২১ ১২:৫৪ পিএম , আপডেট: মার্চ ১০, ২০২১ ১২:৫৪ পিএম

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস।

গত (৩ মার্চ) এক নির্দেশে তাঁকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে।

তিনি ১৯৮৯ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। মো. জালাল বিশ্বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আইন কলেজ হতে এলএলবি ডিগ্রি লাভ করেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর মাধবপুর গ্রামে।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...