
নিরাপত্তা বৈশিষ্ট্য আরও সুদৃঢ় করে নতুন রূপে বাজারে ছাড়া হয়েছে ১০০০ টাকা মূল্যমানের নোট। তবে এতে আগের ডিজাইন অপরিবর্তিত রেখে শুধু সামনের বাম পাশের নিরাপত্তা সুতা ও রঙ পরিবর্তনশীল হলোগ্রাফি যুক্ত করা হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত নোটটির দৈর্ঘ্য ১৬০ মিলিমিটার ও প্রস্থ ৭০ মিলিমিটার। নতুন মুদ্রিত এ নোটে গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর রয়েছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, নোটটি পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও ইস্যু করা হবে। তবে নতুন এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের নোটে শহীদ মিনার ও কার্জন হলের ছবি সম্বলিত হালকা লাল রঙের নোট এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত হালকা বেগুনি রঙের নোটগুলোও বৈধ ব্যাংক হিসেবে চালু থাকবে। নতুন নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নোটে নিরাপত্তা সুতাটি আগের প্রচলিত নোটের নিরাপত্তা সুতা থেকে আরও উন্নত। যা নোট জাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন এ নিরাপত্তা সুতাটি ৫ মিলিমিটার প্রশস্ত এবং নোটে নিরাপত্তা সুতার চারটি অংশ (উইন্ডো) দৃশ্যমান থাকবে। ৫ মিলিমিটার প্রশস্ত নতুন এ নিরাপত্তা সুতায় ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং ‘১০০০ টাকা’ খচিত রয়েছে, যা নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ ও আংশিক এবং নিরাপত্তা সুতার ভেতরে অবস্থান করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে ওঠানো সম্ভব হবে না, নোটটি একপাশ করলে নিরাপত্তা সুতার রঙ সোনালি থেকে হালকা সবুজ ও গাঢ় সবুজ রঙে পরিবর্তিত হয় এবং উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যাবে। নোটের রঙ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন- জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পাঁচটি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা, লুকানো ছাপা, নোটের পেছনের দিকে ইরিডিসেন্ট স্ট্রাইপ ইত্যাদি অপরিবর্তিত রয়েছে।
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৩সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত
- ৪জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে, যদি দুর্নীতি-অন্যায় ফিরে আসে: জবি ট্রেজারার
- ৫বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি
- ৬দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- ৭বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৮বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি
- ৯অবৈধ অভিবাসন : ৫ ক্ষেত্রে নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউ প্রেসিডেন্টের
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকার
- ১মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ২অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৩প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪প্রবাসীদের সঞ্চয়কে নিরাপদ ও লাভজনক করতে চালু করেছি ‘বীর’ প্ল্যাটফর্ম
- ৫বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৬রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল
- ৮বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৯কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ





পাঠকের মতামত