প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪ ১০:৩৮ এএম , আপডেট: মার্চ ১৯, ২০২৪ ১০:৪৪ এএম

টানা দর পতন চলছে পুঁজিবাজারে। প্রতিনিনই কমছে সূচক। আস্থা হারাচ্ছে বিনিয়োগকারীরা। এমন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় বৈঠকে বসেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবেসর শুরুতেই ব্যাপক নেতিবাঁচকের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। এক সময় প্রধান সূচক কমেছে প্রায় ৫৬ পয়েন্ট। এর পর সূচক প্রায় ৩০ পয়েন্ট রিকোভারি করলেও ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৩৩ পয়েন্ট নেগেটিভ অবস্থায় লেনদেন চলছে।

এদিকে, সপ্তাহের প্রথাম কার্যদিবস সোমবারও ব্যাপকও পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। ওই দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯.৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে ২ হাজার ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৯৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪.০৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৯২৬ পয়েন্টে, শরীয়াহ সূচক ৭.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১০১ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ৯০.১৫ পয়েন্ট কমে ১২ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে।

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...