
বিপদ প্রতিদিন আসে না, প্রতি মাসেও না, এমনকি প্রতি বছরও না। বিপদ আসে একদিন। ওই একদিনই একটা জীবনকে লণ্ডভণ্ড করে দিতে পারে। যদিও বিপদ বলেকয়ে আসে না, তবুও বিপদ এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে হয়। ঘরে যদি শিশু থাকে তাহলে তো আরও বাড়তি সতর্কতা প্রয়োজন। একটু ভুলে বা অসচেতনতায় ঘটে যেতে পারে মারাত্মক কোনো বিপদ। এমনকি তছনছ হয়ে যেতে পারে কোনো পরিবার বা জীবন।
পরিবারের শিশুর জন্য বিপদ বয়ে আনতে পারে, এমন কিছু বিষয় আজ জেনে নেব—
সেফটিপিন, পেরেক, স্টেপেলার পিন, ব্লেড, চুলের কাঁটা, হিজাব পিন, আংটি, ছোট গহনা— এসব বাসার যেখানে-সেখানে ফেলে রাখা যাবে না। এগুলো শিশুর পেটে ঢুকে গেলে মারাত্মক বিপদ হতে পারে। এমনকি এগুলো দ্বারা শিশু মারাত্মক রকম জখমও হতে পারে।
ছুরি, কাঁচি, নেইলকাটার, জীবাণু ও কীটনাশক শিশুর জন্য বিপদ বয়ে আনতে পারে। এসব শিশুর নাগালের বাইরে রাখতে হবে।
মুখে ঢোকানো যায়, এমন কোনো ছোট খেলনা শিশুকে দেওয়া যাবে না।
ভুলেও শিশুর পাতে কাটাওয়ালা মাছ দেওয়া যাবে না। অবশ্যই কাটা বেছে দিতে হবে।
দা-বটি, হাতুড়ি, টেস্টার, স্ক্রু ড্রাইভার এসব নিরাপদ স্থানে রাখতে হবে।
ব্যবহৃত সিরিঞ্জ, সুই এগুলো শিশুর কাছ থেকে সরিয়ে রাখতে হবে।
বাসার মাল্টিপ্লাগ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। দেয়ালে প্লাগের ফুটোও বন্ধ রাখতে হবে।
দরজা আছে এমন সব আসবাবপত্র তালাবদ্ধ করে রাখতে হবে। ‘সেফটি লক’ ব্যবহার করতে হবে। যেমন আসবাবের কোণার জন্য ‘কর্নার প্যাড’,
দরজায় ‘ডোর স্টপার’, ঘরের নিচের দিকে প্লাগের ‘সকেট কাভার’, দরজায় ও সিঁড়িতে ছোট গেট বা ‘চাইল্ড প্রুফিং গেট’ বসানো। এসব বস্তু অনলাইনে কিনতে পাওয়া যায়।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত