মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
মন্টেরির বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত গোল করে বন্ধু লিওনেল মেসির সদ্যপ্রয়াত বাবা হোর্হে মেসিকে ...

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ থেকে ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
২০০৮ সাল থেকে টানা ১৬ বছর বাফুফেতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন সালাম মুর্শেদী।
শুরু থেকে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। তবে চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন এই সাবেক ফুটবলার।
আগামী অক্টোবর মাসে বাফুফেতে নতুন করে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এম জি

পাঠকের মতামত