
বাফুফে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সভাপতি পদের মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আউয়াল। আজ মঙ্গলবার তাবিথের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার ভাই আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহীনকে নিয়ে ভাইয়ের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। তাবিথ নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে তাবিথ আউয়াল আভাস দিয়েছিলেন, তিনি সশরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা নাও দিতে পারেন।
তাবিথ আউয়াল বলেছিলেন, ‘আমি ২০২০ সালে বাফুফে থেকে বের হয়েছিলাম। তারপর আর ঢুকিনি। এবার নির্বাচিত হলে সভাপতি হিসেবেই বাফুফে ভবনে প্রবেশ করবো।
শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকেই নিজে না এসে ভাইকে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আউয়াল।
তাবিথের পরপরই মনোনয়নপত্র জমা দিয়েছেন সহ-সভাপতি পদে নাসের শাহরিয়ার জাহেদী। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, ‘আমি প্রথবার বাফুফে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, কাউন্সিলররা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। জিতলে দেশের ফুটবল উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবো।’
বিএইচ
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত