
গত রোববার অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দীর্ঘদিন পর বড় ম্যাচ জেতার স্বাদ পেয়েছিল বার্সা। এর আগে হারিয়েছিল আলাভেসকে। শেষ দুটো সপ্তাহ তাই বেশ কাটছে দলটির। তবে এবার দলটি পেল এক দুঃসংবাদ। ব্রাজিলিয়ান দানি আলভেসকে কমপক্ষে চার ম্যাচে পাচ্ছে না দলটি।
না কোনো চোটের কারণে নয়, আলভেস দিব্যি সুস্থ আছেন। তাকে বার্সেলোনা পাচ্ছে না নিষেধাজ্ঞার কারণে। অ্যাটলেটিকোর বিপক্ষে সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে সরাসরি লাল কার্ড দেখেছিলেন তিনি। সে কারণে যে নিষেধাজ্ঞা আসছে, তা জানাই ছিল।
এমনিতে লাল কার্ডের জন্য নিষেধাজ্ঞা এক ম্যাচের। তবে সরাসরি লাল কার্ডে নিষেধাজ্ঞাটা বেড়ে দাঁড়ায় দুই ম্যাচে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৬৮ মিনিটে ঘটে ঘটনাটা। বল পায়ে এগোতে থাকা ইয়ানিক ফেরেইরা কারাসকোকে ফাউল করে বসেন তিনি।
ভিএআর যাচাই করে এসে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে বসেন। ভিএআর দেখে রেফারির মনে হয়েছে, বুটের স্পাইকের ব্যবহার করেছিলেন তিনি, আর বলের দখল নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। সে কারণেই তাকে দেখানো হয়েছে লাল কার্ড।
সেই লাল কার্ডের ফলেই তিনি নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচে। যার ফলে আগামী রোববার এস্পানিওলের বিপক্ষে ম্যাচে থাকছেন না তিনি, বার্সেলোনা তাকে পাচ্ছে না ভ্যালেন্সিয়ার বিপক্ষে পরের ম্যাচেও।
এর ফলে বার্সার হয়ে তিনি খেলতে পারবেন না আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন ভিয়ারিয়ালের মুখোমুখি হবে দলটি, সেই ম্যাচ দিয়ে ফিরতে হবে তাকে। যে দুই লিগ ম্যাচ খেলতে পারবেন না তিনি, সেই দুটোর মাঝামাঝিতেও আরও দুই ম্যাচ আছে দলটির। আগামী ১৭ ও ২৫ ফেব্রুয়ারি ইউরোপার প্লে অফে ন্যাপোলির মুখোমুখি হবে বার্সা, ইউরোপের দ্বিতীয় সারির এই টুর্নামেন্টের জন্য তাকে নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি। ফলে এই টুর্নামেন্টে তাকে খেলাতে পারবে না ক্লাবটি। সে কারণেই আলভেসের এই নিষেধাজ্ঞাটা কার্যত চার ম্যাচের হয়ে দাঁড়িয়েছে।
- ১বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ২হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ৩গুলশানে আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
- ৪চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৫সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৬চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৭ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৮জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৯কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত