জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:২৮ পিএম , আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:৪৭ পিএম

কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগ মোল্লার নিঃশর্ত মুুক্তির দাবিতে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় কোটি টাকার ব্রীজ থেকে মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা উপজেলা মোড়ে পথসভায় মিলিত হন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সোহাগ মোল্লার মুক্তি না হলে রাজপথ উত্তাল করে তুলবো।

মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়তাম আলী খান, কৃষক দলের সভাপতি শহিদ শেখ, শ্রমিক দলের সাবেক সভাপতি টিপু সুলতান, বর্তমান সাধারণ সম্পাদক রাজু খান, তাঁতি দলের সভাপতি মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রাজিব পাইক, ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনার গায়েবি মামলায় আজ কারাগারে আছেন সোহাগ মোল্লা। বিএনপির নিরপরাধ নেতাকর্মীদের একের পর এক সাজানো মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিলম্বে হলেও সোহাগ মোল্লার মুক্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, সোহাগ মোল্লার মতো ত্যাগী ও নিঃস্বার্থ নেতাকে মিথ্যা গায়েবি মামলায় জেলে পুরে বিএনপিকে স্তব্ধ করা যাবে এটা ভুল হিসাব। শেখ হাসিনার আমলে যত আজগুবি মামলা হয়েছে সবকটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সোহাগ মোল্লার মুক্তি না দিলে দেশের প্রতিটি জনপদে আগুন জ্বলবে, রাজপথ কাঁপবে।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বনানীতে সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে বনানী থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় তদন্ত শেষে একই বছরের ১৯ ডিসেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়। পরবর্তীতে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। রোববার (২১ সেপ্টেম্বর) মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার সিএমএম আদালত ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেআরটি

শেয়ার

পাঠকের মতামত

পদ্মা সেতু-রেল সংযোগের সুফলও কাজে লাগছে না নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ...

মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা

বাগেরহাটের মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাস সেবাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...