প্রকাশিত: মে ২৩, ২০২০ ৪:৫৯ পিএম , আপডেট: মে ২৯, ২০২০ ৬:২৫ এএম

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় তিনি আজ (১৭ মে) বিকাল ৪টায় বিএসইসিতে যোগদান করেছেন।

রবিবার (১৭ মে) শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়। উপসচিব ড. নাহিদ হোসেন সাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে শিবলী রুবাইয়াতকে ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হল।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন, তিনি আজকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজের ডিন। তিনি বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিগত দুই দশকেরও বেশি সময় ধরে ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা শিক্ষার সাথে সম্পৃক্ত রয়েছেন।

শিক্ষাজীবনের সকল স্তরেই তিনি প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছেন। তিনি ইউ.কে, অস্ট্রেলিয়া ও কোরিয়াতে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর রিসার্স ডিগ্রি, ডিপ্লোমা এবং প্রশিক্ষন পেয়েছেন। ঢাকার ধামরাইয়ে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন অধ্যাপক শিবলী। তার সহধর্মিনী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজী শিক্ষিকা ও বিটিভির ইংরেজী সংবাদ পাঠিকা।

শেয়ার

পাঠকের মতামত

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম ...

ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এজিএম নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ...

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শেয়ারবাজারে লেনদেন, স্বার্থের সংঘাত, আর্থিক ...

জীবনবীমা ছাড়া সব খাতে প্রযোজ্য, বাদ পড়ল পিবি রেশিও মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০

মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশোধিত ...

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...