
দেশের দক্ষিণাঞ্চলের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১৩ লাখেরও বেশি প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করছেন মোবাইল ওয়ালেট সার্ভিস বিকাশের মাধ্যমে।
সম্প্রতি ওজোপাডিকো এবং বিকাশ যৌথভাবে প্রিপেইড গ্রাহকদের জন্য এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে। গত বছর থেকে বৃহত্তর খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলের পোস্টপেইড গ্রাহকরা বিকাশে বিল পরিশোধের সেবাটি পেয়ে আসছেন।
বিকাশ জানায়, লাইনে না দাঁড়িয়ে, কোথাও না গিয়ে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ থাকায় ওজোপাডিকোর ৯ লাখের বেশি পোস্ট পেইড গ্রাহক এবং ৩ লাখের বেশি প্রিপেইড গ্রাহক যেকোনো সময় যেকোনো স্থান থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পারছেন।
বিশেষ করে প্রিপেইড মিটার এর ক্ষেত্রে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই রিচার্জ এর প্রয়োজন হয়। প্রিপেইড গ্রাহকদের জন্য বহুল ব্যবহৃত বিকাশ অ্যাপ এবং *২৪৭# এ বিল পরিশোধ সুবিধা তাদের বিল পরিশোধকে করেছে আরও সহজ ও ঝামেলা মুক্ত।
গ্রাহক তার নিজের কিংবা প্রিয়জনের বিদ্যুৎ বিল পরিশোধের তথ্য বিকাশে সেভ করে রাখতে পারেন। ফলে পরবর্তীতে আরও কম সময়ে বিলের পরিমাণ চেক করা বা বিল পরিশোধ করার সুযোগ পান বিকাশ গ্রাহক। এমনকি বিল পরিশোধের পর পরিবেশবান্ধব ডিজিটাল রিসিট ডাউনলোড ও সংরক্ষণ করে রাখতে পারেন।
গ্রাহকদের সুবিধার পাশাপাশি বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ সেবার ফলে ওজোপাডিকোর বিল সংগ্রহের প্রক্রিয়া হয়েছে আরও সহজ, গতিশীল এবং সাশ্রয়ী।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোম্পানি ওজোপাডিকো ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের ২১টি জেলা এবং ২০টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
উল্লেখ্য, বিকাশের মাধ্যমে সারাদেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রিপেইড এবং পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন গ্রাহক। এছাড়াও গ্যাস, ওয়াসা, টেলিফোন, ইন্টারনেট, কেবল টিভি, সিটি কর্পোরেশন ট্যাক্স-সহ সব ধরণের ইউটিলিটি সেবার বিল পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ করেছে বিকাশ।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত