
করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তায় বিজিএমইএর উদ্যোগে গঠিত তহবিলে ইপিক গ্রুপ অনুদান দিয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) ইপিক গ্রুপের পক্ষে জেনারেল ম্যানেজার পি. কে. সাও বিজিএমইএ অফিসে সভাপতি ফারুক হাসানের কাছে ৫ লাখ টাকার চেক ও ১ লাখ ফেস মাস্ক হস্তান্তর করেন।
এ সময় বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক তানভীর আহমেদ, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন এবং ইপিক গ্রুপের প্রতিনিধিরা। হস্তান্তর অনুষ্ঠানে ইপিক গ্রুপের চেয়ারম্যান রঞ্জন মাহতানি এবং ব্যবস্থাপনা পরিচালক সুনীল দারইয়ানানী ও দিনেশ ভারওয়ানি ভার্চুয়ারি যুক্ত হন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, সম্প্রতি দেশব্যাপী করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগতিতে যাওয়ার কারণে দেশে এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের অপর্যাপ্ততা দেখা দিয়েছে। অন্যদিকে নিম্ন-মধ্যম আয়ের মানুষজন করোনায় আক্রান্ত স্বজনদের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে।
এই নিম্ন-মধ্যম আয়ের খেটে খাওয়া মানুষ যারা করোনা অতিমারির কারণে দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থায় পতিত হয়েছে তাদের জন্য আমাদের দায়িত্ব পালনের অবকাশ রয়েছে। এসব মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে করোনা আক্রান্তদের চিকিৎসায় আপনার সদয় আর্থিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
এ অর্থ দিয়ে চিকিৎসাসামগ্রী যেমন ন্যাসাল ক্যানুলা, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি এবং প্রয়োজনীয় ওষুধ ক্রয় করে সেগুলো হাসপাতালগুলোতে বিতরণ করা হবে যা অসহায় রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।
ফারুক হাসান বলেন, বর্তমানে দেশে কোভিড পরিস্থিতির প্রেক্ষাপটে, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে কোভিড আক্রান্তদের সহায়তায় একটি দুর্যোগ ত্রাণ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি। এই তহবিল থেকে বিজিএমইএ যাদের মেডিকেল সরঞ্জামাদি ও ওষুধপত্র প্রয়োজন হবে, তাদেরকে তা বিতরণ করবে।
তহবিলে অনুদানের জন্য বিজিএমইএ সভাপতি এপিক গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, পোশাক শিল্পের অন্যান্য প্রতিষ্ঠানগুলোও দৃষ্টান্ত অনুসরণ করে এগিয়ে আসবে। তিনি বিজিএমইএ’র এই তহবিলে আর্থিক অনুদানের জন্য জনগণ ও সংগঠনগুলোকে আহ্বান জানান।
- ১আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ২বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
- ৩লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৪সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শুরু
- ৫মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৭বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ
- ৮ইসলামিক ফাইন্যান্সের সোমবার লেনদেন চালু
- ৯দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ
- ১০দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন করতে হাইকোর্টের রুল
- ১আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৪সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৫চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৬হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৭শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৮সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৯সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী





পাঠকের মতামত