
তৈরি পোশাক মালিকদের সংগঠন ‘বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি’র (বিজিএমইএ) নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ ফরহাত আনোয়ার পদত্যাগ করেছেন। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ২৩ দিন আগে তিনি পদত্যাগ করলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার (১০ মার্চ) সংগঠনের সভাপতি রুবানা হকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন রুবানা হক। তিনি বলেন, একটি পদত্যাগপত্র পেয়েছি।
প্রসঙ্গত, আগামী ৪ এপ্রিল বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে ৩৫টি পরিচালক পদের জন্য সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। প্রার্থীদের তালিকায় নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে।
বিজিএমইএ সূত্র জানিয়েছে, সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ জন প্রার্থী ৩৫টি পরিচালক পদে নির্বাচন করবেন। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে একজন সভাপতি ও সাত জন সহসভাপতি হবেন।
প্রাথমিকভাবে সম্মিলিত পরিষদ ও ফোরামের ৯৯ জন প্রার্থী ১০৩টি মনোনয়নপত্র জমা দেন। গত ৪ মার্চ ৩৩টি মনোনয়নপত্র প্রত্যাহার হয়। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনি বোর্ড।
আগামী ৪ এপ্রিল রাজধানীর রেডিসন হোটেলে এবং চট্টগ্রামে সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত