প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ ১:০৬ পিএম

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন ।

রোববার (২৯ আগস্ট) বিজিএমইএ’র গুলশানস্থ পিআর অফিসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতির জন্য বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন উভয়পক্ষ । বিজিএমইএ সভাপতি আলোচনায় পার্টনারশিপ ফর ক্লিনার টেক্সটাইল প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারী কারখানাগুলো কীভাবে জল পদাঙ্ক (ওয়াটার ফুটপ্রিন্ট) কমাচ্ছে, সে বিষয়টিসহ কর্মক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে শিল্পের অগ্রগতির কথা তুলে ধরেন।

বিজিএমইএ সভাপতি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এসময়ের সবচেয়ে অগ্রাধিকারমূলক ইস্যুগুলো বিশেষ করে পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়ন, নতুন পণ্য উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার উদ্ভাবন এবং কারখানার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার প্রভৃতি বিষয়ে অবহিত করেন। বাংলাদেশ যেন সাবলীলভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করতে সক্ষম হয়, সেজন্য বিজিএমইএ সভাপতি নেদারল্যান্ডস সরকারকে ট্রানজিশন পিরিয়ড সম্প্রসারণের অনুরোধ জানান।

এছাড়াও তিনি নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে একচেঞ্জ প্রোগ্রামের অধীনে বাংলাদেশের শিক্ষার্থীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বিকাশের জন্য সহযোগিতা প্রদানেরও অনুরোধ জানান।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং এ শিল্পের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এসময় বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী এবং পরিচালক মো. মহিউদ্দিন রুবেল উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...