
২০২৪-২৫ অর্থবছরে দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১১ হাজার ৬৯০ কোটি ৪ লাখ টাকার বাজেট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ বাজেট বরাদ্দ পেয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
এ বছর বিশ্ববিদ্যালয়টি ১৮০ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। যা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। এ বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অর্জিত রাজস্ব রয়েছে ১০ কোটি টাকা।
সোমবার (১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের এ বিষয়টি জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল উদ্দিন আহম্মদ ও অতিরিক্ত হিসাব পরিচালক মো. মুর্শেদ আহমদ।
২০২৪-২৫ অর্থ বছরের মোট ১৮০ কোটি ৮ লাখ টাকার বাজেটের মধ্যে বেতন-ভাতায় ১১১ কোটি ৭৬ লাখ টাকা, পেনশন খাতে ৬ কোটি ৫৭ লাখ টাকা, গবেষণা খাতে ৯ কোটি ৫২ লাখ টাকা, পণ্য সরবরাহ ও সেবা খাতে ৩৬ কোটি ৭৭ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এছাড়া যন্ত্রপাতি খাতে ৯ কোটি ৩৫ লাখ টাকা, যানবাহন খাতে ৫২ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দুই কোটি ৮৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
গত ১২ জুন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ১৬৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সরকার আমাদের বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে সমর্থন দিচ্ছেন। আমরা বিশ্ববিদ্যালয়কে সেরা অবস্থানে নিয়ে যেতে চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা অনেক জায়গায় সর্বোচ্চ অবস্থানে আছি। শিক্ষা, গবেষণা ও সুশাসনে আমরা অনেক এগিয়ে রয়েছি। শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে প্রশাসন সবসময় পাশে থাকবে।
তিনি আরও বলেন, আমাদের আর্থিক স্বচ্ছতার কারণে ইউজিসি আমাদের প্রতি আস্থা রেখেছে। এছাড়া এবারের বাজেটে শিক্ষা ও গবেষণার প্রাধান্য দেওয়া হয়েছে। গত বছর শাবিপ্রবিতে ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বাজেট বরাদ্দ দেয় ইউজিসি।
বিএইচ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত