
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র নির্বাহী চেয়ারম্যান হিসেবে রোববার যোগদান করেছেন লোকমান হোসেন মিয়া। তিনি বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এর স্থলভিসিক্ত হন।
এসময়ে বিডা’র কর্মকর্তা-কর্মচারীগণ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মতবিনিময় করেন।
উল্লেখ্য যে, এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক, পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের সদস্য (এডমিন), ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে হিসেবে কর্মরত ছিলেন।
অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ তিনি “জনপ্রশাসন পদক ২০১৯” অর্জন করেন। ১৪ জুন ২০২২ সালে তিনি সরকারী চাকরী থেকে অবসর গ্রহণ করেন। ২৩ আগস্ট ২০২২ সরকার তার অবসরোত্তর ছুটি বাতিল করে বিডা’র পরবর্তী নির্বাহী চেয়ারম্যান হিসেবে প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুসারে ৪ সেপ্টেম্বর বিডা’র নির্বাহী চেয়ারম্যান হিসাবে যোগদান করেন, এবং পরবর্তী ৩ বছর মেয়াদে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
লোকমান হোসেন মিয়া ১৯৬৩ সালে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চাকরি জীবনে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, নরসিংদী জেলা পরিষদের সচিব, মহেশপুর উপজেলায় ইউএনও, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব, নারায়ণগঞ্জ সদর উপজেলা ও আড়াহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সহ সরকারের অন্যান্য সেক্টর ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরসহ ৩০ টি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তিন সন্তানের জনক।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ২বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৩ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ
- ৪চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
- ৫ইউনিক হোটেলের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৬শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৭চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ফেলে পালাল পাচারকারী, গাঁজা ও ফেয়ারডিল উদ্ধার
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৯৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক
- ১০অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৩বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৭আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ১০নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত