
নন ব্যাংককিং আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিএফআইসি) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড (বিএফএল) করা হয়েছে।
রবিবার (৪ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিপার্টমেন্ট অব ফিনানসিয়াল ইন্সটিটিউশন এন্ড মার্কেটস-ডিএফআইএম) এ সংক্রান্ত চুড়ান্ত অনুমোদন দিয়ে সার্কুলার ইস্যু করেছে ।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিডি ফাইন্যান্স এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, বিজয়ের অর্ধ শতাব্দীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। সময়ের বিবর্তনে পৃথিবীর বুকে ক্রমাগত সুসংহত হয়েছে এদেশের অবস্থান।
ধারাবাহিক সফলতার ক্রমধারায় অর্থনৈতিক সমৃদ্ধির মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলা এদেশের সফরসঙ্গী হতে প্রস্তুত বিডি ফাইন্যান্স। এ সম্মুখ যাত্রাপথে বাংলাদেশের সাধারণ মানুষকে সঙ্গে করেই এগিয়ে যেতে চায় বিডি ফাইন্যান্স।
নাম পরিবর্তন কারণ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে চলছে। এদেশের সকল মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির সমষ্টিগত চিত্রই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। আর তাই এদেশের সাধারণ মানুষের সবচেয়ে আস্থার প্রতিষ্ঠান হয়ে আত্মপ্রকাশ করতেই বিডি ফাইন্যান্স নতুন রূপে আসছে বাংলাদেশ ফাইন্যান্স হয়ে।
এছাড়া বিডি নামের মধ্যে বাংলাদেশ নামের পূর্ণাঙ্গ চিত্র ওঠে আসে না। অন্যদিকে বিডি ফাইন্যান্স (বিএফআইসি) নামের সাথে অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের নাম মিলে যায়। তাতে নানা ধরনের জটিলায় পড়তে হয়। পাশাপাশি নামটি দীর্ঘ হওয়ায় সহজ ও সংক্ষিপ্ত নাম করেণের উদ্দেশ্যেই এই পরিবর্তন বলে জানান কায়সার হামিদ।
১৯৯৯ সালে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করে বিডি ফাইন্যান্স। দেশের অন্যতম শিল্প গ্রুপ প্রতিষ্ঠানটির বেশির ভাগ শেয়ারের মালিক। আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্স দেশের প্রথম সারির অন্যতম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
নতুন নামের প্রচার প্রচারণা (ব্র্যান্ডিং) প্রসঙ্গে কায়সার হামিদ বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়া এবং লকডাউন শুরু যাওয়ায় পরিকল্পনা অনুযায়ী এ সংক্রান্ত কাজ কিছুটা পিছিয়ে গেছে। যদি লকডাউন দীর্ঘায়িত না হয় তাহলে রমজানের মাঝেই নতুন নামের ব্র্যান্ডিং শুরু হবে। অন্যথায় ঈদের পর।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৮লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম





পাঠকের মতামত