
নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ের কাছে আসেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বিদ্যুতের দাম বাড়বে কি না- এ প্রসঙ্গে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, মানুষের অ্যাফোর্টেবিলিটি (ক্রয়ক্ষমতা) কমে গেছে। সেটি বাড়ানোর জন্য সরকার বিভিন্ন উদ্যোগও নিয়েছে। আমি বিশ্বাস করি, এখন সবাই ভালো অবস্থানে আছেন। বিদ্যুতের প্রাইজ বাড়ানো হবে কি না, সে প্রস্তাবনা এখনো আমাদের কাছে আসেনি। এলে আপনাদের কাছে সেটি শেয়ার করবো। তখন আপনারাও জানতে পারবেন।
নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোতে ‘নো পাওয়ার নো পেমেন্ট’ করছি। এখানে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো ছিলো সেগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। এ মুহূর্তে আমাদের এখানে তারা আরও দু-এক বা পাঁচ বছর অপারেট করবে, সেজন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। যখন তাদের কাছ থেকে ইলেক্ট্রিসিটি তখন শুধু ওই পরিমাণ ইলেক্ট্রিসিটির চার্জ দিতে হবে। এখানে আমরা কোনোভাবেই লোকসান করার সুযোগ রাখিনি।
মুস্তফা কামাল আরও বলেন, আমাদের আরেও অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করতে হবে। কারণ, এরইমধ্যে সরকার ক্লাইমেট চেঞ্জের প্রভাব থেকে দেশকে রক্ষা করার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মহলের সঙ্গে যুক্ত থেকে আমাদের কিছু পাওয়ার প্ল্যান্ট পাইপলাইনে ছিলো, সেগুলোকে আমরা এখন আর অনুমোদন দিচ্ছি না। পাইপলাইনে থাকা আটটি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছে। ফলে আমাদের এখানে আরেও পাওয়ার প্ল্যান্ট করতে হবে।
- ১সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি : গয়েশ্বর
- ২চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৩জেনিথ ইসলামী লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৪ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
- ৫বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান আইরিন খান
- ৬মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি
- ৭ব্লক মার্কেটে লেনদেন ২৪ কোটি টাকার
- ৮চাহিদার মাত্র ২৯% গ্যাস পাচ্ছে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা পায় ৩৮%
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৭শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৮বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৯নিউমার্কেটে যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
- ১০শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত





পাঠকের মতামত