
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত বিধিনিষেধের প্রভাব পড়েছে মূল্যস্ফীতির সব খাতে। জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৬৪ শতাংশ। মে মাসে যা ছিল ৫ দশমিক ২৬ শতাংশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইট থেকে জুন মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটিই জানা গেছে।
এ বিষয়ে বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিধিনিষেধে নিত্যপণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ কারণে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে সব খাতেই।
পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হয়, অস্বাভাবিক হারে মূল্যস্ফীতি বেড়েছে খাদ্যপণ্যে। জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ। মে মাসে যা ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। হালনাগাদ তথ্য অনুযায়ী- জুন মাসে মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুগ্ধজাত ও অন্যান্য খাদ্যসামগ্রীতে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে।
বিবিএসের মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে দেখা গেছে, জুন মাসে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ। মে মাসে যা ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। প্রসাধন সামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবা খাতে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে।
- ১রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ২দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা
- ৩গুরুতর অসুস্থ বাইডেন
- ৪জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক
- ৫মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
- ৬বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ৭বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ৮খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ৯ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ১০রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৯ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ১০জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা





পাঠকের মতামত