
আগামী বাজেট দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ ও রাজস্ব বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছেন শতবর্ষী চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এসব প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
চেম্বার সভাপতি আয়কর সীমা ৪ লাখে উন্নীত করা, আয়কর ভ্যাট ও শুল্ক মামলার জন্য চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের আহ্বান জানান।
তিনি আয়কর অধ্যাদেশ, কর, অর্থ সংক্রান্ত বিভিন্ন আইন, লোকাল এলসি, ভোগ্যপণ্য আমদানি, উৎসে কর, শিল্পগ্রুপের কোনো প্রতিষ্ঠানের কারণে পুরো গ্রুপকে ঋণ খেলাপি করা, ইস্পাত শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রীম কর দ্রুত ফেরত, গাড়ির ট্যাক্স টোকেন, করোনাকালে ব্যবসা না হওয়ায় জরিমানা বাতিল, ডেলিভারিতে বন্দরের আনুষ্ঠানিক জটিলতা কমানো, এইচএস কোড বাড়ানো ইত্যাদি বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন।
তিনি বলেন, এনবিআর চেয়ারম্যান ডায়নামিক, নিরহংকারী ও সৎ কর্মকর্তা হিসেবে দেশের উন্নতির জন্য কাজ করে চলেছেন। করোনাকালেও তিনি আমাদের প্রস্তাবনা শুনতে এসেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আশা করি তিনি ব্যবসায়ীদের দাবি ও প্রস্তাবনা মূল্যায়ন করবেন।
সভায় এনবিআরের সদস্য মো. আলমগীর হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া, মাসুদ সাদিক, কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম, কর কমিশনার সৈয়দ আবু দাউদ, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, এনবিআরের বিভিন্ন উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিভিন্ন চেম্বারসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, করপোরেট গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি





পাঠকের মতামত