
বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৬–২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শনিবার (২৭ জুন) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এর মাধ্যমে অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভাপতি এবং এবিএন ফরমুলেশন অ্যান্ড ট্রেডিং লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান সিফাত আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তারা অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশে পেশাদার গলফের উন্নয়নে কাজ করবেন।
কমিটিতে সহ-সভাপতি পদে ড. আফশান আনিস, যুগ্ম সম্পাদক পদে মো. মুসা এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল কবির নির্বাচিত হয়েছেন।
এছাড়া ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম, মো. শাখাওয়াত হোসেন সোহেল, ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.), বশির আহমেদ, আবুল কালাম আজাদ, মো. দুলাল হোসেন, শহীদ, মো. ইসমাইল হোসেন, মো. সজিব আলী এবং নাদিম হোসেন।
বিপিজিএ নির্বাচন কমিশন ২০২৪–২০২৬ মেয়াদের বিদায়ী নির্বাহী কমিটি, নির্বাচন আপিল কমিটি, সকল প্রার্থী, ভোটার এবং সদস্যদের একটি অবাধ, সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনে সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
নবনির্বাচিত নির্বাহী কমিটি ২০২৬–২০২৮ মেয়াদে বাংলাদেশে পেশাদার গলফের প্রসার, পেশাদার গলফারদের কল্যাণ নিশ্চিত করা, আরও বেশি প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি, তরুণ প্রতিভা বিকাশে উৎসাহ প্রদান এবং বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
এএ
- ১ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ২বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৩আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৪বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়
- ৫ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
- ৬প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৭কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জনকে সাময়িক বরখাস্ত
- ৮সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
- ৯সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ১০এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৪বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ৮বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৯তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল





পাঠকের মতামত