
২০২২ কাতার বিশ্বকাপে দেখা যাবে না নাইজেরিয়াকে। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ঘানার সঙ্গে ১-১ গোলে ড্র করে অ্যাওয়ে গোলের মারপ্যাঁচে কাতার বিশ্বকাপে নাম তুলতে পারেনি নাইজেরিয়া। আগের লেগে ঘানার মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা। আসন্ন বিশ্বকাপে নাইজেরিয়াকে দর্শক বানিয়ে কাতারের টিকিট নিশ্চিত করেছে ঘানা।
গত ২৬ মার্চ ঘানায় গোলশূন্য ড্র করে ফেরে নাইজেরিয়া। ফিরতি লেগে ঘরের মাঠের চাপটা ঠিকঠাক নিতে পারেনি তারা। ম্যাচের প্রথম ১০ মিনিটেই গোল হজম করে বসে। থমাস পার্তে দুর্দান্ত এক গোল করে এগিয়ে নেন ঘানাকে। যদিও গোল শোধ করতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ম্যাচের ২২তম মিনিটে উইলিয়াম ট্রুস্ট একং গোল করে সমতায় ফেরান নাইজেরিয়াকে।
বিশ্বকাপের টিকিট পেতে এ ম্যাচটি যেকোনো মূল্যেই জিততে হত নাইজেরিয়াকে। ড্র করলেই অ্যাওয়ে গোলের সুবিধায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো ঘানার। সেই পথে হেঁটেই সফল তারা। এতে নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জন করল ঘানা। এর আগে রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ঘানাকে।
এদিকে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের পর এবার কাতার বিশ্বকাপে দেখা যাবে না নাইজেরিয়াকে। ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে আফ্রিকান সুপার ইগলস পড়েছিল আর্জেন্টিনার গ্রুপে। প্রতিবারই অবশ্য পরাজয় বরণ করতে হয় তাদের।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত