
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) পরিচালনা পর্ষদের (২০২১-২০২৩) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিসিআই বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী, সহ-সভাপতি শহিদুল ইসলাম নিরু। সভার শুরুতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও পরিবারের শোকার্ত সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করা হয় এবং সব ভাষাসৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিসিআই সহ-সভাপতি শহিদুল ইসলাম নিরু বিসিআইয়ের কর্মকাণ্ড বেগবান করাতে সবার সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান। সভায় বিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী বলেন, বিসিআই সমগ্র বাংলাদেশভিত্তিক একক ও একমাত্র জাতীয় শিল্প চেম্বার। আমরা বিসিআই শিল্পসংক্রান্ত সব ধরনের প্রতিবন্ধকতা নিরসনে কাজ করবো এবং সমগ্র বাংলাদেশ নিয়ে কাজ করবো।
আর এই লক্ষ্যে বর্তমান সভাপতির নেতৃত্বে এগিয়ে যাবে বিসিআই। বিসিআই সভাপতি বলেন, যেহেতু বিসিআই সমগ্র বাংলাদেশভিত্তিক একক ও একমাত্র জাতীয় শিল্প চেম্বার সেহেতু স্থানীয় সব শিল্পের পথে সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে আমাদের সবাইকে প্রয়োজনীয় ভূমিকা পালনের চেষ্টা করতে হবে। তিনি সরকারি ও বেসরকারি উভয় খাতের সংশ্লিষ্ট সবাইকে শিল্পের স্বার্থ সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতা সম্প্রসারণের অনুরোধ জানান।
সভাপতি আরও বলেন, কিছু সম্ভাবনা খাত যেমন- লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প, হালাল পণ্য, ব্লু-ইকোনমি, চামড়াজাত পণ্য ইত্যাদি খাতের উন্নয়নের দিকে মনোনিবেশ করতে হবে। বিসিআই নতুন উদ্যোক্তা সৃষ্টি, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উন্নয়ন ও লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প খাতের উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিসিআই দেশব্যাপী উদ্যোক্তা তৈরিতে কাজ করবে।
উদ্যোক্তা উন্নয়নে আলাদা তহবিল গঠনে উদ্যোগ গ্রহণ করবে বিসিআই। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গির আলম, দেলোয়ার হোসেন রাজা, রোটা. ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্যাহ্, রেহানা রহমান, জিয়া হায়দার মিঠু, যশোদা জীবন দেবনাথ, শাহ আলম লিটু, শাহিদ আলম, এম. এ. রাজ্জাক খান (রাজ), রুসলান নাসির, মো. খায়ের মিয়া, নাজমুল আনোয়ার, মো. ইসহাকুল হোসেন সুইটসহ পরিচালকবর্গ।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত