প্রকাশিত: জুন ২৭, ২০২৫ ৩:৫৬ পিএম , আপডেট: জুন ২৭, ২০২৫ ৩:৫৬ পিএম

বীমা খাতে যোগ্য লোকের সংকট প্রতিনিয়ত প্রকট হচ্ছে। এই সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ( আইডিআরএ)। বীমা কোম্পানিতে যোগ্য লোক অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আইনের সংশোধন করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দক্ষ মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ ও অপসারণের প্রবিধানমালা-২০১২ এর প্রস্তাবিত আইনের খসড়ার ওপরে মতামত চেয়ে গতকাল বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে আইডিআরএ।

আইডিআরএ’র প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা শিল্পে খুবই অল্প সংখ্যক যোগ্য লোক পাওয়া যায়, ফলে অনেক বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূণ্য আছে।

বিদ্যমান জটিলতা নিরসনকল্পে কর্তৃপক্ষ কর্তৃক এ বিষয়ে যোগ্য লোক দ্বারা পুল গঠনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হলেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।

এমতাবস্থায়, যোগ্য লোককে বীমা সেক্টরে অন্তর্ভুক্ত করাসহ দক্ষ মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ প্রদান করা এবং বিদ্যমান জটিলতা নিরসন করা আবশ্যক। এলক্ষ্যে ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২’ এর সংশোধনের উদ্দেশ্যে একটি খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত করা হয়েছে (সংযুক্ত)। প্রস্তুতকৃত খসড়া প্রজ্ঞাপন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন/বিশেষজ্ঞ/জনসাধারণের সুচিন্তিত মতামত আগামী ১৫ (পনের) দিনের মধ্যে সফট কপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকস ফন্টে) এবং হার্ডকপি (পিডিএফ) বর্ণিত ই-মেইলদ্বয়ে (officerlaw@idra.org.bd, nupur88102@gmail.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রজ্ঞাপনের ঠিকানায় মতামত পাঠানো ও মতামত না পেলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে আইডিআরিএ আরও বলেন, যোগাযোগে দুইটি ই-মেইল ব্যতিত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য নয় এবং বর্ণিত তারিখের মধ্যে ই-মেইল দুইটিতে মতামত না পাওয়া গেলে আপত্তি/মতামত নাই মর্মে কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে বিদ্যমান আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে আইডিআরএ এর মুখপাত্র সাইফুন্নাহার সুমি বাণিজ্য প্রতিদিনকে বলেন, আইডিআরএ কর্তৃক বীমা কোম্পানিগুলোতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে শূন্য পদে পুল গঠন করে লোক আহ্বান করা হয়েছিল। কিন্তু এ বিষয়ে আইডিআরএ সন্তোষজনক সাড়া পায়নি। এর প্রেক্ষিতে বিদ্যমান বীমা আইনের অধীনে প্রবিধানমালা ২০১২- সংশোধনের জন্য খসড়া প্রস্তাবের ওপরে মতামত চাওয়া হয়েছে।

উল্লেখ্য, বিদ্যামান বীমা আইন ২০১০ এর অন্তর্ভূক্ত প্রবিধানমালা-২০১২ অনুযায়ী বর্তমানে বীমা কর্তৃপক্ষ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকে। এ আইন সংশোধনের খসড়া প্রস্তাবের ওপরে আগামী ১০ জুলাইয়ের মধ্যে ইমেইলে মতামত প্রেরণ করতে হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআই’র রিপোর্ট গত বছরের তুলনায় এবার খাদ্যপণ্যের দামে বাড়তি চাপ

আন্তর্জাতিক ভূ-রাজনীতি আর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে টালমাটাল দেশের নিত্যপণ্যের বাজার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার রেশ ধরে ...

আইপিও তহবিলে অনিয়ম একমি পেস্টিসাইডসের, ব্যবসায় লোকসান হলেও লাগামহীন শেয়ারদর

আইপিও তহবিলের অর্থ ব্যবহারে অনিয়ম, প্রসপেক্টাসে ঘোষিত সমসূচি না মানা, তহবিল ব্যবহারে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ...

বিএসইসির নির্দেশনা উপেক্ষিত অদাবিকৃত লভ্যাংশ নিয়ে কোম্পানিগুলোর গড়িমসি

অদাবিকৃত লভ্যাংশ বিতরণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা মানছে না পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো। কোম্পানিগুলো অদাবিকৃত লভ্যাংশ ...