
বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজিত ‘প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বীমা খাতের তথ্যভিত্তিক পর্যালোচনা ও উত্তরণের উপায়’ শীর্ষক উন্মুক্ত রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৩ মে) বিকেল ৩টায় ঢাকার বনানীতে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের ‘ইকবাল সেন্টার’-এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইপিডির চেয়ারম্যান এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য দেন বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী।
প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং এফবিপির গবেষণা ও উন্নয়ন প্রধান ও ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান নুরুল আলম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইপিডির একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. কায়কোবাদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগ থেকে এমবিএ সম্পন্নকারী সাদিয়া আফরিন মমি। দ্বিতীয় হন এজি অ্যাগ্রো ফুডস লিমিটেডের ব্যবস্থাপক মো. রাইছুল হক। তৃতীয় স্থান অর্জন করেন জেবি বোদা গ্রুপের ট্রিটি অ্যান্ড ফ্যাকালটেটিভ বিভাগের ব্যবস্থাপক আব্দুর রহমান সুলতান। চতুর্থ হন ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ডা. সাবরিনা মনসুর। পঞ্চম স্থান অর্জন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল কোরাইশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইপিডির একাডেমিক কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মোস্তফা কামাল মুজেরী, কাউন্সিল সদস্য এম. মোস্তফা কামাল খান ও এ কে এম এহসানুল হকসহ বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিযোগিতার বিজয়ী ও অতিথিরা।
আলোচনা পর্ব শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ, বই ও সনদ তুলে দেওয়া হয়।
বিএইচ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত