
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে আগামী কাল বুধবার (২ ডিসেম্বর) লেনদেন শুরু করবে । প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পর সমস্ত কার্যক্রম শেষ করেছে।
বুধবার (২ ডিসেম্বর) কোম্পানিটি দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরু করবে।
১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অর্থ উত্তোলনের লক্ষ্যে কোম্পানিটি আইপিওতে আবেদন গ্রহণ করে। প্রায় ২০ গুণ বেশি আবেদনে ৩০ কোটি টাকার শেয়ার পেতে ৫৮০ কোটি টাকার আবেদন জমা পড়ে। এরপর কোম্পানিটির আইপিওর লটারি অনুষ্ঠিত হয়। লটারির পর বরাদ্দ পাওয়া শেয়ার গত ২৬ নভেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
কোম্পানিটি দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে ডমিনেজ স্টিলের ট্রেডিং কোড হবে “DOMINAGE”। কোম্পানিটির ডিএসইতে কোড হবে ১৩২৪৯। অপর বাজার সিএসইতে কোড হবে ১৬০৪২।
উল্লেখ্য, ডমিনেজ স্টিল বিল্ডিংকে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেয়। ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। আইপিওর অর্থদিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্টলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯ টাকা ৮১ পয়সা। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত