
আল্লাহ তাআলা বান্দার প্রতি বেশি খুশি হলে ৩টি জিনিস দান করেন। সেগুলো হলো- কন্যা সন্তান; মেহমান এবং বৃষ্টি। বর্ষা মৌসুমে অধিক বৃষ্টি হয়। বৃষ্টি বেশি হলেই অনেকে নানান কথা বলে থাকেন। কিন্তু বৃষ্টির সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ৬টি করণীয় প্রমাণিত।
বৃষ্টির সময়ের করণীয় বিষয়গুলো:
১. বৃষ্টির দোয়া পাঠ করা। দোয়াটি হলো-
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
‘হে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দাও’ (বুখারী: ৬৯১)
অতিবৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি হলে এই দোয়া পাঠ করা-
اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا
‘হে আল্লাহ আমাদের আশপাশে (জনবসতির বাহিরে) বৃষ্টি দাও, আমাদের উপর নয়।’’ (বুখারী: ৯৩৩)
২. আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকা।
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যেতেন যে, এটি আল্লাহর আযাব কিনা। (সহীহ মুসলিম: ১৯৫৭)
৩. বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা।
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, প্রিয়নবী সা. যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, ‘এ তো আল্লাহর রহমত।’ (সহীহ মুসলিম: ১৯৫৭)
৪. বৃষ্টি-বাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া।
প্রিয়নবী সা. হাদীসে কুদসীতে বলেন, ‘যে বলে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হল আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের (শক্তির) প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী।’ (সহীহ মুসলিম: ৮৪৬)
৫. বৃষ্টির পানি গায়ে লাগানো।
রাসুলুল্লাহ সা. বৃষ্টির পানি গায়ে লাগাতেন। সহীহ মুসলিম: ১৯৫৬
৬. বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুই সময়ের দো’আ প্রত্যাখ্যাত হয় না কিংবা কম প্রত্যাখ্যাত হয়। (এক) আযানের সময়। (দুই) বৃষ্টির সময়।’ সহীহুল জামে: ৩০৭৮
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক (সক্ষমতা) দান করুন, আমিন।
এম জি
- ১দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান
- ২চট্টগ্রামে শিশু আয়নী হত্যাকাণ্ড, সবজি বিক্রেতা রুবেলের মৃত্যুদণ্ড
- ৩সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে দেড় হাজার বিলাসবহুল পণ্য উদ্ধার
- ৪সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন
- ৫ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম
- ৬যবিপ্রবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপিত
- ৭রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
- ৮জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী
- ৯সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
- ১০অপতথ্য প্রচারের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৯মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ১০বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল-প্রযুক্তি-অস্ত্র বাড়ানো হবে





পাঠকের মতামত