
এশিয়ার বৃহত্তম হাওর হিসেবে পরিচিত হাকালুকি হাওর অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে খুশি জেলার কৃষকরা।
জেলা সদরসহ ৭টি উপজেলার নদীর চর, উঁচু-নিচু এলাকা ও হাওর অঞ্চলে ব্যাপক হারে কুমড়ার আবাদ হয়েছে।
কীটনাশকমুক্ত এই কুমড়া স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে। পাইকাররা এসব কুমড়া কিনে নিয়ে কোটি টাকার ব্যাবসা করছেন।
শীত মৌসুমে হাওর, বাঁওড় ও নদী শুকিয়ে চর জেগে ওঠে, আর বর্ষায় তা পানিতে তলিয়ে যায়।
এই প্রাকৃতিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষকরা চরে বিভিন্ন ফসলের আবাদ করে জীবিকা নির্বাহ করছেন।
বর্তমানে কুমড়া বিক্রির মাধ্যমে প্রতিদিন লাখ থেকে কোটি টাকার লেনদেন হচ্ছে। তবে ভাঙাচোরা রাস্তাঘাট ও ভরাট হয়ে যাওয়া নদীর কারণে ফসল পরিবহনে চাষিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও রাস্তাঘাট সংস্কার ও নদী খননের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে অতিরিক্ত পরিবহন খরচের কারণে কৃষকদের লাভ কমে যাচ্ছে।
এদিকে কম খরচে বেশি লাভ হওয়ায় হাজার হাজার কৃষক মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন। তবে সার, বীজ, কৃষি উপকরণ ও শ্রমিকের ব্যয় বহন করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন।
প্রতি বছর ঝড় ও শিলা বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। পাশাপাশি হাওরের সাথে সংশ্লিষ্ট নদ-নদীর খনন ও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় কৃষকরা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ক্ষেত থেকে কুমড়া সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে জড়ো করা হয়। এরপর রিকশা, ভ্যান ও নৌকায় করে তা বাজারে নেওয়া হয়।
পাইকাররা সেখান থেকে কুমড়া কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন।
একেকটি কুমড়ার ওজন ২ থেকে ২৫ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং বাজারে ১৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষক ও পাইকাররা জানান, এ বছর অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে। সময়মতো বাজারজাত করতে পারায় তারা লাভবান হচ্ছেন।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন জানান, চলতি বছর জেলায় প্রায় ১,২০৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে এবং উৎপাদনও সন্তোষজনক।
কৃষক ও সচেতন মহলের মতে, রাস্তাঘাট উন্নয়ন ও নদী খননে সরকারের সুদৃষ্টি পড়লে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হবে।
ইএটি
- ১হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ২পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৩কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৪জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৫রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৬মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৭পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৮সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৯বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ১০টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৫ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৬যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৭নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৮চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত