
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে মঙ্গলবার (৯ জুন) থেকে কোম্পানি দুটির শেয়ার স্বাভাবিক সার্কিট ব্রেকার সীমার মধ্যে লেনদেন হবে।
সোমবার (৮ জুন) এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা আদেশের মাধ্যমে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেনের ক্ষেত্রে যে ফ্লোর প্রাইস এবং অন্যান্য শর্ত আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।
একই সঙ্গে কমিশন জানিয়েছে, ২০২১ সালের ১৭ জুন জারি করা আদেশ অনুযায়ী সব তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে প্রচলিত সার্কিট ব্রেকারের ঊর্ধ্ব ও নিম্নসীমা কার্যকর থাকবে। অর্থাৎ, অন্য শেয়ারের মতোই এখন থেকে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের দাম নির্ধারিত সার্কিট ব্রেকার সীমার মধ্যে ওঠানামা করতে পারবে।
বিএসইসির আদেশে উল্লেখ করা হয়, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করা ও পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২০এ-এ প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফলে দুই কোম্পানির শেয়ারের প্রকৃত চাহিদা ও জোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে।
এএ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত