
মহামারি করোনা মোকাবেলায় ‘বৈশ্বিক তহবিল সংগ্রহ সম্মেলনে’ প্রায় ৬৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কমিশনসহ অনেকগুলো দেশের কাছ থেকে। ইইউ এক্সিকিউটিভ ও অ্যাডভোকেসি গ্রুপ গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে ৪০টি দেশের অংশগ্রহণে ভার্চুয়াল সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা ও ইইউসহ বেশ কয়েকটি দেশ ওই অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। করোনাভাইরাসের পরীক্ষা-চিকিৎসা ও টিকা উদ্ভাবনে এই তহবিল ব্যয় করা হবে। ভ্যাকসিন যখনই তৈরি হোক না কেন, তা সবাই যেন পায়, সেটি নিশ্চিত করার ওপর জোর দেন বিশ্ব নেতাদের অনেকে।
সম্মেলনে জোরালোভাবে উঠে এসেছে ঐক্যবদ্ধভাবে কোভিড মোকাবিলার বিষয়টিও। সম্মেলনের অংশ হিসেবে একটি ভার্চুয়াল কনসার্ট বিশ্বজুড়ে টেলিভিশন ও অনলাইনে সম্প্রচারিত হয়, যাতে মাইলি সাইরাস, জাস্টিন বিবার, শাকিরা, ক্লোয়ি এক্স হল ও আশারসহ অনেক খ্যাতনামা সংগীতশিল্পী অংশ নেন।
করোনা তহবিলে প্রতিশ্রুত অর্থের মধ্যে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক যৌথভাবে ৫৫০ কোটি ডলার, যুক্তরাষ্ট্র ৫৪ কোটি ৫০ লাখ ডলার, জার্মানি ৩৮ কোটি ৩০ লাখ ইউরো, কানাডা ২১ কোটি ৯০ লাখ ডলার এবং কাতার ১০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ওই সম্মেলনে অংশ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, কার্যকর ভ্যাকসিন যখনই আবিষ্কার হোক না কেন, বিশ্ব নেতা হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হলো- সত্যিকার অর্থে সবাই যাতে এটা পায়, তা নিশ্চিত করা। মহামারি প্রকোপ শুরুর পর আক্রান্ত দেশগুলোর অন্যতম ইতালিও একই প্রত্যাশা ব্যক্ত করে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ একযোগে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘স্বার্থপরতা প্রত্যাখ্যান করে আসুন সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাই। বিশ্বের সর্বত্র যাতে করোনার ভ্যাকসিন পৌঁছাতে পারে, সে বিষয়ে জোর দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন বলেন, ‘যাদের প্রয়োজন তাদের সবার ভ্যাকসিন পাওয়ার সুযোগ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু উন্নত নয় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোও যাতে ভ্যাকসিন পায়, তা উচ্চ আয়ের দেশগুলিকে বোঝানোর চেষ্টা করছি। এটি আমাদের সংহতির জন্য বড় পরীক্ষা।’
- ১সিঙ্গার বিডির বোর্ড সভা ২৩ জুলাই
- ২রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৩পাইওনিয়র ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৪সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৫ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে: ইউনিডেক্সের অ্যাম্বাসেডর
- ৬বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে লুটপাট, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা
- ৭ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা
- ৮হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বোর্ড সভা ২৩ জুলাই
- ৯ব্যাংক এশিয়ার বোর্ড সভা ২৩ জুলাই
- ১০এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ১আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ২কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত