
চলতি বোরো মৌসুমে কেজি প্রতি ৪০ টাকা দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৯ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং কেজি প্রতি ২৭ টাকা দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী বুধবার (২৮ এপ্রিল) থেকে চাল এবং ৭ মে থেকে এ খাদ্যশস্য সংগ্রহ শুরু হবে।
সোমবার (২৬ এপ্রিল) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘কৃষকদের ন্যায্যমূল্য দিতেই এবার সিদ্ধ চালে কেজি প্রতি ৪ টাকা, আতপ চালে কেজি প্রতি ৩ টাকা এবং ধানের ক্ষেত্রে কেজি প্রতি ১ টাকা বাড়ানো হয়েছে।’
ধান চাল সংগ্রহে গত বছরের পরিস্থিতি এবার হবে না এমন আশা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেছেন, ‘কৃষকদের জন্যই এবার মূল্য বাড়ানো হয়েছে।’
তিনি বলেন, ‘যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে কৃষকেরাও ন্যায্যমূল্য পাবে আবার ব্যবসায়ীদেরও লোকসান গুনতে হবে না। বাজারে চালের দাম ভালভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এমন দাবি করে বলেন, এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এই বাড়তি দামে খাদ্যশস্য কেনা হলেও এর প্রভাব বাজারে পড়বে না।’
উল্লেখ্য, গত বোরো মৌসুমে প্রতি কেজি সিদ্ধ চাল ৩৬ টাকা, আতপ চাল ৩৫ টাকা এবং ধান প্রতি কেজি ২৬ টাকা দরে কেনার মূল্য নির্ধারণ করে দেয় খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটি। মোট ১৯ লাখ মেট্রিক টন খাদ্যশষ্য সংগ্রহের লক্ষ্যে গত বছরের ২৬ এপ্রিল থেকে বোরো ধান সংগ্রহ আর ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হয়। পনেরো দিন সময় বাড়িয়ে দিয়ে মাত্র ৯ লাখ ৪৩ হাজার ৯০২ মেট্রিক টন খাদ্যশস্য কিনতে পেরেছিল সরকার। যা নির্ধারিত পরিমাণের অর্ধেকও কম। একই ঘটনা ঘটেছে আমন সংগ্রহের ক্ষেত্রে।
গত বছর আমন মৌসুমে প্রতি কেজি সিদ্ধ চাল ৩৭ টাকা, আতপ চাল ৩৬ টাকা কেজি এবং প্রতি কেজি ধান ২৬ টাকা দরে মোট সাড়ে আট লাখ টন খাদ্যশস্য সংগ্রের টার্গেট নিয়ে গত ৭ নভেম্বর থেকে ধান এবং ১৫ নভেম্বর থেকে চাল কেনা শুরু করে। বেঁধে দেওয়া সময় পর্যন্ত চালের আকারে মাত্র ৮৩ হাজার ২০২ মেট্রিক টন সংগ্রহ করা গেছে। এবার সে পরিস্থিতি হবেনা বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। এবার ধান চাল সংগ্রহ শেষ হবে আগামী ৩১ আগস্ট।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত