
তারকাখচিত দল গড়েও চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুটা সন্তোষজনক করতে পারেনি জ্যামাইকা তালাওয়াজ। নিজেদের প্রথম ম্যাচ জিতলেও, পরপর দুই ম্যাচ হেরে গিয়ে পয়েন্ট টেবিলেও নিচের দিকে নেমে গিয়েছিল। তবে চতুর্থ ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে আন্দ্রে রাসেলের দল।
মঙ্গলবার রাতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে জ্যামাইকা। বল হাতে মুজিব উর রহমান, ফিদেল এডওয়ার্ডস, সন্দ্বীপ লামিচানেদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর ব্যাটিংয়ে বাকি কাজ সেরেছেন আন্দ্রে রাসেল, ক্রুমাহ বোনাররা।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি গায়ানা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন রস টেলর, নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ১৫ রান। শেষদিকে আফগান পেসার নবীন উল হক ২০ বলে ২০ রান করলে কোনোমতে ১০০ পার হয় তাদের দলীয় সংগ্রহ।
বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন এডওয়ার্ডস ও মুজিব। নিজের চার ওভারের স্পেলে এক মেইডেনের পাশাপাশি মাত্র ১১ রান খরচ করেছেন মুজিব। চার ওভারে ১২ রান খরচায় ১ উইকেট নিয়েছেন লামিচানে, রাসেলের ঝুলিতেও গেছে একটি উইকেট।
লো স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান জ্যামাইকার ওপেনার চ্যাডউইক ওয়ালটন। তবে গ্লেন ফিলিপস ২৬, জার্মেইন ব্ল্যাকউড ২৩, ক্রুমাহ বোনার ৩০ ও আন্দ্রে রাসেল অপরাজিত ২৩ রান করে দুই ওভার হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
দিনের অন্য ম্যাচে এভিন লুইসের ৬০ বলে ৮৯ রানের ইনিংসে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টসকে ৬ উইকেটে হারিয়েছে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। আগে ব্যাট করে ১৫১ রান করেছিল বার্বাডোজ। লুইসের আসর সর্বোচ্চ ইনিংসে ৩ বল হাতে রেখেই ম্যাচ জিতেছে সেইন্ট কিটস।
- ১চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ২যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান
- ৩পানি পানের সঠিক নিয়ম জেনে নিন
- ৪কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৫বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ৮গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৯বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ১০সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৮দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত