
ব্রণের সমস্যা থেকে দূরে থাকতে নানা প্রচেষ্টা হার মানে অনেক সময়। এই সমস্যা মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ব্রণ হলে তা যে কেবল অস্বস্তিকর তাই নয়, এটি মুখের সৌন্দর্যও নষ্ট করে। তাইতো ব্রণ ঢাকতে মেকআপের আস্তরণ আরও পুরু করে ফেলে অনেক মেয়ে। এতে সমস্যা কমে না, বরং বেড়ে যেতে পারে।
ব্রণ দূর করার জন্য প্রাকৃতিক উপায়ের বিকল্প নেই। সেজন্য ঘরে বসেই নিতে হবে ত্বকের যত্ন। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নিলে ব্রণসহ অনেক সমস্যাই দূর করা সম্ভব। এক্ষেত্রে একটি কার্যকরী উপাদান হলো হলুদ। এটি ব্রণ দূর করতে দারুণ উপকারী। চলুন জেনে নেওয়া যাক ব্রণ দূর করতে হলুদের ব্যবহার-
ব্রণের দাগ দূর করে
আপনার মুখে ব্রণ বা যেকোনো দাগ-ছোপ থাকলে তা দূর করার জন্য কার্যকরী একটি উপাদান হতে পারে হলুদ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হলুদে থাকা অনেক উপাদান ত্বকের দাগ দূর করতে দারুণ কার্যকরী। সেইসঙ্গে ব্রণ থেকে মুক্তি পেতেও সাহায্য করে এই উপাদান। লেবুর রসের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এভাবে মিনিট দশেক অপেক্ষা করে এরপর ধুয়ে ফেলুন।
রোদ ও সংক্রামক রোগ থেকে দূরে রাখে
ত্বককে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ থেকে দূরে রাখতে কাজ করে হলুদ। সেইসঙ্গে রোদের অতিবেগুনি আলোকরশ্মি থেকে ত্বকে রক্ষা করতেও হলুদের জুড়ি মেলা ভার। এছাড়া ত্বকের প্রদাহ দূর করতেও সমান কার্যকরী এই উপাদান। ত্বককে সংক্রামক ব্যধি থেকে দূরে রাখার জন্য হলুদের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। চাইলে নিমপাতা বেটেও মিশিয়ে নিতে পারবেন। এতে বেশি উপকার পাবেন।
বলিরেখা দূর করে ও ত্বককে উজ্জ্বল করে
অনেকেরই অল্প বয়সে ত্বকে বলিরেখা পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে বাঁচতে হলুদ ব্যবহার করতে পারেন। এতে বলিরেখা দূর হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বল হবে। সেজন্য হলুদের সঙ্গে মধু মিশিয়ে মুখের ত্বকে ব্যবহার করুন। এভাবে সপ্তাহে একদিন ব্যবহার করলে উপকার পাবেন।
হলুদের কয়েকটি প্যাকের
হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে তা গলা ও মুখে ব্যবহার করতে পারেন। এরপর প্যাকটি শুকিয়ে এলে পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকে সংক্রমণ দেখা দিলে হলুদ ও নারকেল তেল মিশিয়ে তা লাগিয়ে রাখতে পারেন। অলিভ অয়েলের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করলে তা ত্বক সতেজ রাখতে সাহায্য করে। এছাড়াও হলুদ, লেবুর রস ও মধু মুখে লাগিয়ে ধুয়ে নিলে ত্বকের নিষ্প্রাণ ভাব দূর হয়।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত