
আগামীকাল সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ১১ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট তুলে নিয়ে সেলেসাওরা আছে বিশ্বকাপে নাম লেখানোর দুয়ারেই। এ অবস্থায় কোচ তিতে দলকে পরখ করে বিশ্বকাপে দল গোছানোরই ইঙ্গিত দিলেন। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে সেটা। তাই বড় পরিবর্তনই দেখা যাবে নেইমারদের দলে।
শুক্রবার নিজেরদের মাঠ নিও কিমিকা অ্যারেনায় আমীকাল কলম্বিয়ানদের আতিথ্য দেবে ব্রাজিল। সব মিলিয়ে দলে আসতে পারে চারটি পরিবর্তন, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম। লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার ফিরবেন দলে। উইংব্যাক দানিলোও আছেন তিতের ভাবনায়।
গেল মাসে ব্রাজিলের লড়াইগুলোতে বেঞ্চে জায়গা পাওয়া ডিফেন্ডার মারকিনিয়োসও ফিরবেন আগামী ম্যাচে। ফিরবেন আগের মাসে দাঁতে ইনফেকশনের জন্য দল থেকে ছিটকে যাওয়া ক্যাসেমিরোও।
বুধবার বিকেলে অনুশীলনেও সেই দল নিয়েই খেলেছে ব্রাজিল। কলম্বিয়া ম্যাচের সম্ভাব্য একাদশটা তাতে দাঁড়িয়েছে এমন- অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো; ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকেতা; রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার।
গতকাল অনুশীলন সেশনে দলকে বাড়তি খাটিয়েছেন কোচ তিতে। বাড়তি সময় অনুশীলন করাতে ভেন্যুও বদলে নিয়েছেন তিনি। গত বুধবার ব্রাজিলের অনুশীলন হওয়ার কথা নিও কিমিকাতেই। তবে সেখানে অনুশীলন করলে কলম্বিয়ার জন্য সময় রাখতে হতো নেইমারদের। যে কারণে কোচ তিতে সেটা বদলে ব্রাজিল দলকে অনুশীলন করিয়েছেন করিন্থিয়ান্সের মাঠে।
শেষ অনুশীলনে কোচ কিছু কৌশলগত ভুল শুধরে নিয়েছেন, সেটপিসে রক্ষণাত্মক কাঠামো ধরে রাখার কৌশলও। আগামীকাল সকালে এই কৌশলেই হয়তো ম্যাচে খেলবেন নেইমাররা। এরপর ১৭ নভেম্বর ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার।
৩১ পয়েন্ট তুলে নিয়ে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে আছে শীর্ষেই। আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নিতে পারলে, আর বাকি সব ফলাফল নিজেদের পক্ষে এলেই ব্রাজিল চলে যাবে বিশ্বকাপে।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ





পাঠকের মতামত