
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার খড়মপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আমজাদ সাদি (২৪), মো. রিফাত (২৭) ও আশীষ খাদেম (২৬)। তাদের মধ্যে আশীষ খাদেম জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। জানা যায়, কেল্লা বাবার মাজারের পশ্চিম পাশে ঢাকা-সিলেট রেলপথে মাদক ও জুয়ার আসর বসার খবরে শিক্ষার্থীরা সেখানে যায়।
এবিষয়ে জানতে চাইলে দেশীয় অস্ত্র সহ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা করে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। হামলায় আহতদের একজন খরমপুর গ্রামের আশীষ খাদেম জানান, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের বাছির, বাশার,জাফর সহ আরও ২০-২৫ জন ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা করে। একজনের কোমরে পিস্তল ছিল, গুলি করতে চেয়েছিল।
হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আখাউড়ার সাধারণ ছাত্র-জনতা। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা বলেন, রাতের বেলায় নদীর পাড়ে ঘটনাটি ঘটেছে। মাজারকে কেন্দ্র করে এটি (জুয়ার আসর ও মাদক স্পট) গড়ে উঠেছে। এই সিন্ডিকেটটি ভাঙার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। হামলাকারীদের কাউকে এখন পর্যন্ত ধরা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসকে
- ১হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ২পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৩কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৪জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৫রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৬মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৭পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৮সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৯বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ১০টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৫ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৬নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত