প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২ ১:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর এর পূর্ব মেডা থেকে একটি পিস্তল ও ম্যাগজিনসহ সজিব (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সজিব জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত কুতুবুর রহমানের ছেলে।

শুক্রবার র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে শহরের পূর্ব পাইকপাড়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশে এক যুবককে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...