
করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড় করানোর পরিকল্পনায় যুক্তরাজ্যে আরও একশ’ বিলিয়ন পাউন্ডের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে ব্যাংক অফ ইংল্যান্ড। ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার প্রায় শূন্যের ( ০.১%) কাছে রাখা হয়েছে। ব্রিটেনে সুদের হার এত কম রাখার নজির গত কয়েকশ’ বছরের মধ্যে নেই বলে জানিয়েছে বিবিসি।
করোনাভাইরাসের কারণে ব্রিটিশ অর্থনীতি বিশাল সংকটে আছে। কেবল গত এপ্রিল মাসেই ব্রিটিশ অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় ২০ শতাংশ। এবার যে মন্দা শুরু হচ্ছে, সেটির নজির সাম্প্রতিক ইতিহাসে নেই বলেই আশংকা করা হচ্ছে।
এর আগে আরও ২০০ বিলিয়ন পাউন্ডের আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছিল গত মার্চ মাসে।
ব্যাংক অফ ইংল্যান্ড বলছে, সাম্প্রতিক সূচকগুলোতে ব্রিটিশ অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে ইঙ্গিত মিলেছে। ব্যাংকটির মনিটারি পলিসি কমিটি বলেছে, মে এবং জুন মাসের ভোক্তা ব্যয়ের সঙ্গে পেমেন্টের ডাটা সামঞ্জস্যপূর্ণ এবং আবাসন শিল্পের কার্যক্রমও সম্প্রতি আগের ধারায় ফিরতে শুরু করেছে।
ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেছেন, অর্থনীতির অবস্থা অনিশ্চিত। আমরা এই অবস্থা চলতে দিতে চাই না। এটা পরিষ্কার হওয়া দরকার যে, আমরা এখনও অস্বাভাবিক সময়ে রয়েছি।
এর আগে, গত মাসে দেশটির কেন্দ্রীয় এই ব্যাংকের নীতি-নির্ধারকরা ব্রিটেনের অর্থনীতি আরও তীব্র মন্দার দিকে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছিলেন। জুন পর্যন্ত দেশের অর্থনীতি ২৫ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে বলে পূর্বাভাষ দেয়া হয়েছিল।
তবে অর্থনীতির চাকা সচল ও হতে শুরু করায় এই সংকোচনের তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড। অতিরিক্ত আর্থিক প্রণোদনায় ব্যাংকের সম্পদ ক্রয় কর্মসূচির আকার ৭৪৫ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি করবে।
উল্লেখ্য, ব্রিটেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬৯ জন এবং মারা গেছেন ৪২ হাজার ২৮৮ জন। করোনার লাগাম টানতে দেশটিতে দীর্ঘদিন ধরে কার্যকর থাকা লকডাউনে শিথিলতা এনে নতুন বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। মানুষের জীবন-যাত্রা স্বাভাবিক করতে ও অর্থনীতির চাকা সচলে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
- ১ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৩০
- ২জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ৩যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
- ৪স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ৫জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৬৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৮পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৯১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ১০ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৯তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ১০সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন





পাঠকের মতামত