প্রকাশিত: নভেম্বর ২২, ২০২০ ৭:৩২ পিএম

বাংলাদেশের পুঁজিবাজারে রোববার (২২ নভেম্বর) লেনদেন কমেছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মার ৪৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ব্লক মার্কেটের লেনদেনের ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির ৩৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে আছে লিন্ডে বিডি। কোম্পানিটির ৮ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে ব্লক মার্কেটে তৃতীয় স্থানে আছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৫ লাখ টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮০ হাজার টাকার, এডিএন টেলিকমের ৫৩ লাখ ২৫ হাজার টাকার, বে লিজিংয়ের ২২ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৪৯ লাখ ১৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ২৭ হাজার টাকার, ডেসকোর ৫ লাখ ২ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ ২ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ২৩ লাখ ২৫ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ২০ লাখ ২৫ হাজার টাকার, সী পার্ল বিচের ৭ লাখ ২ হাজার টাকার, সিমটেক্সের ৭ লাখ ১৬ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৯ লাখ ৪ হাজার টাকার এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর এটিকে খুবই সহজ ...

মার্জিন বিধিমালা সংশোধন নিয়ে বক্তব্য স্পষ্ট করল বিএসইসি

পুঁজিবাজারে প্রস্তাবিত ‘মার্জিন বিধিমালা, ২০২৫’ সংশোধন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও ...

আল-মদিনা ফার্মার শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক ...