প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১ ৪:৪৩ পিএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি কোম্পানির ৯৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৬৫ লাখ ৪৪ হাজার ৬৭৯টি শেয়ার ৩৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৫ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩২ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ কোটি ৫ লাখ ২০ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া বারাকা পাওয়ারের ৭ লাখ ১৩ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৮ লাখ ৬০ হাজার টাকার, বিডি থাইয়ের ৪২ লাখ ৭৪ হাজার টাকার, বিকন ফার্মার ৮ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৩৭ লাখ ১৪ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১৪ লাখ ১৯ হাজার টাকার, মীর আখতারের ৫ লাখ ২৩ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ ৮৪ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৮ লাখ ৫৫ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ১০ লাখ ৫০ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৮ লাখ ৫৯ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪ কোটি ২ লাখ ৮১ হাজার টাকার এবং রেনেটার ৮৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ...

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক ...

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...