প্রকাশিত: নভেম্বর ২, ২০২০ ১০:১৬ এএম

নভেম্বর মাসের প্রথম দিন রোববার ১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ব্লক মার্কেটে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে রোববার আলোচ্য কোম্পানিগুলোর ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। কোম্পানির ৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে ৩ কোটি ৬৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে রেনেটা। এছাড়া ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। কোম্পানির ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৪ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫৭ লাখ ৮৭ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৪ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৩০ হাজার টাকার, আমান ফিডের ১১ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার, ইউনাইটেড পাওয়ারের ৯০ লাখ ৬০ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ১২ লাখ ৬৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৮ লাখ ৬৩ হাজার টাকার, বিডিকমের ৫ লাখ ১৪ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ৩০ হাজার টাকার এবং পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...

সেমিনারে বিশেষজ্ঞদের তাগিদ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের বিকল্প নেই

সরকার দেশের জ্বালানি খাতে একটি কার্যকর ‘এনার্জি মিক্স’ করতে চায়: তিতুমীর অকার্যকর ৪৫% সোলার ও ...