
স্বাধীনতা দিবসের রাতেই দুঃসংবাদটা পায় ভারত, ফিফার নিষেধাজ্ঞা এসে পড়ে সুনীল ছেত্রীদের দেশের ওপর। তার ঠিক ১২ দিন পরই সেই নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। ফলে ফুটবলীয় কার্যক্রম চালাতে আর বাধা রইল না ভারতের।
শুক্রবার এক বিবৃতিতে এ বিষয়টি জানায় ফিফা। এর ফলে আসছে অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনে আর বাধা নেই দেশটির।
ফিফার এই নিষেধাজ্ঞার কারণ ছিল সংস্থায় ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’। এআইএফএফকে এক চিঠিতে ফিফা খুব সাফ জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্টের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে শিগগিরই বাতিল করতে হবে, এরপর দ্রততম সময়ে করতে হবে নির্বাচনও।
গত সোমবার সুপ্রিম কোর্ট এআইএফএফ থেকে সিওএকে সরিয়ে নেয়। ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি সুনন্দ ধরের হাতে তুলে দেয় ক্ষমতা। এরপরই ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানায়।
তার চার দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সূচি মেনেই অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন করতে পারবে ভারত। পাশাপাশি আগামী ৭ সেপ্টেম্বর এটিকে মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপের ম্যাচে। আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি।
নিষেধাজ্ঞা উঠে গেলেও ভারতকে নজরদারিতে রাখবে ফিফা ও এএফসি। সংস্থাটির নির্বাচন কোন প্রক্রিয়া মেনে সম্পন্ন হচ্ছে, তাতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আছে কি না সেটা তদারকি করবে বিশ্ব ও এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দুটি।
- ১কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ২তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
- ৩ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ৪জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
- ৫সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৬আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৭চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ৮রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ৯মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ১০অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত