
জনপ্রিয় অ্যাপ টিকটক-লাইকি-পাবজি নিষিদ্ধ করেছে অনেক আগেই। এবার চীনের আরও কিছু অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। এ জন্য একটি তালিকা তৈরি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
কোন কোন চীনা অ্যাপ নিষিদ্ধ হচ্ছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, যেসব চীনা অ্যাপ এখনও খুব আকর্ষণীয় ও বিপুল পরিমাণে ডাউনলোডও করা হচ্ছে, সেগুলোকেই নিষিদ্ধ করতে পারে ভারত সরকার।
গত ২৪ নভেম্বর নতুন করে ৪৩টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী আলিবাবা ওয়ার্কবেঞ্চ, ক্যামকার্ডের মতো জনপ্রিয় ও গুচ্ছের ডেটিং অ্যাপস নিষিদ্ধ করা হয়।
কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়, এই চীনা অ্যাপগুলো এমনই কিছু কন্টেন্ট ভারতীয়দের সামনে হাজির করেছে, যেগুলো দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা, সুরক্ষা ও জনগণের শৃঙ্খলায় অত্যন্ত ক্ষতিকারক।
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা আক্রমণে ভারতের বেশ কয়েকজন সেনা নিহত হওয়ার ঘটনার পর এই নিয়ে পঞ্চমবারের মতো চীনা অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। প্রথমবার ২৯ জুন ভারতে টিকটক, উইচ্যাটের মতো বিখ্যাত অ্যাপসহ মোট ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়।
একমাস ঘুরতে না ঘুরতেই জুলাই মাসে দ্বিতীয় ধাপে ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ হয় ভারতে। ২ সেপ্টেম্বর তৃতীয় ধাপে পাবজিসহ মোট ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করে মোদি সরকার।
চতুর্থ ধাপে অর্থাৎ ২৪ নভেম্বর আলিএক্সপ্রেস, উইওয়ার্কচায়না, ক্যামকর্ড এবং স্ন্যাকভিডিয়োর মতো জনপ্রিয় অ্যাপসহ মোট ৪৩টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। এ নিয়ে মোট ২৬৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ হলো ভারতে।
- ১বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
- ২হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৩যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৪বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৫সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৬রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ৭‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৭এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৮ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৯ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১০সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান





পাঠকের মতামত