
সরকার ভারত থেকে আরও দেড় লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। সরকারি গুদামের মজুত বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৭ এপ্রিল) সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল।
বৈঠক সূত্রে জানা গেছে, এর আগে অনুষ্ঠিত সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সরকারি পর্যায়ে ভারতের কৃষি বিষয়ক একটি সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে একলাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সভায় প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে ভারতের বেসরকারি কোম্পানি পি কে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল দেশে খাদ্যের মজুত ছিল ৪ লাখ ৮৮ হাজার টন, এর মধ্যে চাল ছিল ৩ লাখ ৯৯ হাজার টন। গত ২৪ মার্চ ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। খাদ্য মন্ত্রণালয় মনে করে, নিরাপদ মজুত থাকা উচিত ১০ লাখ টন।
- ১দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ২বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ৩১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৬আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৭বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৮প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৯মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ১০দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ১জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ২বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৩রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৪শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৭এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৮মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৯বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ১০বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার





পাঠকের মতামত