
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের সীমান্তবর্তী দেবীপুর গ্রামে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বৃটিশ জামে মসজিদ। ভারত-বাংলাদেশ সীমান্ত রেখায় বসবাসরত মুসলিমরা এই মসজিদে নামাজ আদায় করতেন।
নোম্যান্সল্যান্ডের সীমানা পিলারের বাংলাদেশের অবস্থানে মসজিদটি দাঁড়িয়ে আছে প্রায় দেড়শত বছর। মসজিদটি দেখতে দোতলা বিশিষ্ট মনে হলেও আসলে এটি একতলা। মসজিদে নামাজ আদায় করতে আসা কয়েকজন মুসল্লীর সঙ্গে কথা বলে জানা যায়, এখনো গ্রামের বয়োবৃদ্ধ কিছু মুসল্লি তাদের বাপ-দাদাদের ঐতিহ্য ধরে রাখার জন্য এই মসজিদে এসে নামাজ আদায় করেন।
স্থানীয় ইউপি সদস্য বলেন, মসজিদটি দেখতে দূর দুরান্ত থেকে অনেক পর্যটক আসেন এবং সংষ্কার হওয়ার কারনে মসজিদটি ফেনী জেলার স্থাপত্য শৈলীর তালিকায় অন্তর্ভুক্ত হলে মসজিদ ও মসজিদের আশপাশ ভ্রমণবিলাসীদের জন্য একটি পর্যটন স্পট হিসেবে গড়ে উঠতে পারে।
মসজিদের ইমাম জানান, বেশ কয়েকমাস আগেও এই মসজিদে ছিল না কোনো বিদুৎ, মাইক, টয়লেট বর্তমানে সবই আছে।
বাংলাদেশের যেকোন জায়গা থেকে ফেনী গিয়ে সেখান থেকে ফুলগাজী যেতে হবে। ফুলগাজী থেকে রিকশায় যাওয়া যাবে বৃটিশ জামে মসজিদ দেখতে। ঢাকা থেকে পরশুরামগামী ইস্টার লাইন বাসে সরাসরি ফুলগাজী যাওয়া যায়। এতে খরচ পড়বে প্রায় ৩০০টাকা।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ১০প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন





পাঠকের মতামত