
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি পোস্টকে ঘিরে দেশটির রাজনীতি এখন সরগরম। তার ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঢাকার পতনের সঙ্গে তুলনা করা হয়েছে।
শনিবার (৮ জুন) দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, ‘১৯৭১ সাল নিয়ে’ করা এই টুইট অনুমোদনের বিষয়টি ইমরান স্বীকার করে নিয়েছেন। তবে এই টুইটে থাকা ভিডিওটির বিষয়ে দায় নেননি তিনি।
গত ২৬ মে ইমরানের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে বলা হয়েছে, প্রত্যেক পাকিস্তানির উচিত ‘হামুদুর রহমান কমিশন’ রিপোর্টটি পড়া। যাতে করে তারা জানতে পারেন প্রকৃত বিশ্বাসঘাতক আসলে কে ছিল? জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান?
এরপর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন ইমরান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। মূলত গত এক বছর ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন তিনি। বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে।
জেলে থাকার কারণে ইমরান নিজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন না। এক্ষেত্রে পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরাই চেয়ারম্যানের অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন।
ইমরান ও পিটিআইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টগুলো থেকে ‘হামুদুর রহমান কমিশন রিপোর্ট’ বিষয়ক যেসব টুইট করা হয়েছে, সেগুলোকে ‘সেনাবাহিনীর জন্য মানহানিকর’ এবং একইসঙ্গে ‘উস্কানিমূলক’ বলে মন্তব্য করেছেন সমালোচকরা। তারা ইমরান ও তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে আগুনে ঘি ঢালারও অভিযোগ করছেন।
শুক্রবার (৮ জুন) ইমরান এক বিতর্কিত টুইটের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। যেখানে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঢাকার পতনের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু নিজের এক্স অ্যাকাউন্টে একইসঙ্গে পোস্ট করা আনুষঙ্গিক ভিডিও থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।
ইমরান জানান, ভিডিওটি সম্পর্কে মন্তব্য করতে পারবেন না। ভিডিওটিতে কী আছে বা এর বিষয়বস্তু সম্পর্কে তিনি জানেন না।
গত ২৬ মে ইমরানের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ওই ভিডিওটি ইতোমধ্যেই ৮৪ লাখেরও বেশি বার দেখা হয়েছে। িএদিন আদিয়ালা কারাগারে জবাবদিহি আদালতের সেশনে অংশ নেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান। সেখানে তিনি শেখ মুজিবুর রহমানের প্রতি অতীতের রেফারেন্সের জন্য দুঃখ প্রকাশ করেন। এসময় স্বীকার করেন, তিনি তখনও হামুদুর রহমান কমিশনের রিপোর্ট পড়েননি।
ইমরান বলেন, সেই রিপোর্টে দুটি লক্ষ্য তুলে ধরা হয়েছে। প্রথমত- এই ধরনের ভুলের পুনরাবৃত্তি না করা এবং ঢাকার পতনের কারণ কী, সেটা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। আর সবকিছুর জন্য জেনারেল ইয়াহিয়ার ক্ষমতা ধরে রাখার মোহকে দায়ী করেছে কমিশন।
বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেন, দেশে (পাকিস্তানে) একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ফলে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি দাবি করেন, ক্ষমতাসীন পিডিএম সরকারের প্রবর্তিত জবাবদিহিতা আইনের সংশোধনী দেশটির ১১০০ বিলিয়ন রুপির ক্ষতি করেছে। এটি পাকিস্তান বহন করতে পারবে না। কারণ, দেশটি আগে থেকেই অর্থিক বিপর্যয়ের মধ্যে রয়েছে।
এক সাংবাদিক ইমরানকে শেখ মুজিবুর রহমান এবং হামুদুর রহমান কমিশন রিপোর্টের উল্লেখ সম্পর্কে পিএমএল-এন প্রেসিডেন্ট নওয়াজ শরিফকে তার আগের সমালোচনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, সেসময় আমি হামুদুর রহমান কমিশন রিপোর্ট পড়িনি। তবে এখন প্রতিবেদনটি পড়েছি।
নিজের এক্স অ্যাকাউন্টে বিতর্কিত ভিডিও সম্পর্কে প্রশ্নের জবাবে ইমরান বিস্মিত হন। পাল্টা প্রশ্ন করে জানান, জেলে থাকার সময় তিনি কীভাবে এক্সে ভিডিও পোস্ট করতে পারেন। যেহেতু ভিডিওটি দেখেননি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছেন না।
ইমরানকে তার আইনজীবীদের উপস্থিতিতে এক্স পোস্টের ইস্যুতে চলমান তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির তদন্তকারী দল এফআইএ। এসময় তাকে এক্স পোস্ট এবং ভিডিওর মুখোমুখি করা হয়। এর আগে ইমরান খান জানান, কেবল আইনজীবীদের উপস্থিতিতেই এফআইএ’কে তদন্তে সহযোগিতা করবেন তিনি।
- ১ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়
- ৪ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
- ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৬কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জনকে সাময়িক বরখাস্ত
- ৭সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
- ৮সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ৯এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১০কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৪বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল





পাঠকের মতামত