
বেসরকারি উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ ফাইভ ভূমধ্যসাগরে দুটি পৃথক অভিযানে বিপদসংকুল অবস্থায় থাকা ১১৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। সাগর থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করে জাহাজে তোলার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩২ জন শিশুও রয়েছে। সবচেয়ে কনিষ্ঠ শিশুটির বয়স মাত্র তিন বছর।
জাহাজটিকে দূরের বন্দর মেরিনা দ্য ক্যারারায় নোঙ্গরের নির্দেশ দিয়েছে ইতালি। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় শুরু হয় প্রথম উদ্ধার অভিযান। ভূমধ্যসাগরে লিবিয়ার আন্তর্জাতিক জলসীমায় একটি রাবারের নৌকা থেকে ৫৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়।
অভিযানটি শেষ হতে না হতেই, সমুদ্রে বিপদগ্রস্ত একটি নৌকা সম্পর্কে কল আসে সি-ওয়াচ ফাইভের কাছে। ইতালির মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলের দিকে ছুটে যায় উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ ফাইভ।
দ্বিতীয় অভিযানে ৬৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। সবমিলিয়ে জাহাজটিতে ১১৯ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন। তাদের অনেকেই ক্লান্তি, পানিশূন্যতা এবং নৌকার তেল আর সমুদ্রের পানি মিশে রাসায়নিক প্রদাহে ভুগছেন।
উদ্ধার অভিযান শেষে জাহাজটি ভেড়ার জন্য এক হাজার ১৫০ কিলোমিটার দূরের মারিনা দ্য ক্যারারা বন্দর বরাদ্দ করেছে ইতালি। এই মুহূর্তে ভূমধ্যসাগরের ওই অংশে একমাত্র উদ্ধারকারী জাহাজ হিসেবে কাজ করছে সি-ওয়াচ ফাইভ। সি-ওয়াচের মুখপাত্র অলিভার কুলিকভস্কি বলেন, বর্তমানে এই এলাকায় আমরাই একমাত্র উদ্ধারকারী জাহাজ এবং এক হাজার ১৫০ কিলোমিটার দূরের একটি বন্দরে আমাদের পাঠানো হচ্ছে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
এনজে
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত