প্রকাশিত: জুন ২৮, ২০২১ ৬:৪১ পিএম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ব্যাপক হারে গম আমদানি বেড়েছে।চলতি মাসে শেষ হতে চলা ২০২০-২১ অর্থবছরে এ বন্দর দিয়ে প্রায় দেড় লাখ টন গম আমদানি করা হয়েছে। আমদানীকৃত এসব গমের বাজারমূল্য ৪০০ কোটি ৯৭ লাখ টাকা। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, অন্য যেকোনো সময়ের তুলনায় দেশীয় বাজারে কৃষিপণ্যটির চাহিদা বেশি। ফলে আগের অর্থবছরের তুলনায় আমদানি দুই হাজার গুণেরও বেশি বেড়েছে।

এ ব্যাপারে ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত সিনিয়র রাজস্ব আকবার আলী জানান, ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে এ বন্দর দিয়ে গম আমদানি হয়েছে ১ লাখ ৪৮ হাজার ২৬৭ টন। ২০১৯-২০ অর্থবছরের একই সময় বন্দর দিয়ে গম আমদানি হয়েছিল মাত্র ৬৫ টন। ১৪ লাখ টাকায় এসব গম আমদানি করা হয়। গত অর্থবছর কভিডজনিত লকডাউন ও বিধিনিষেধের কারণে আমদানি কমে গিয়েছিল। তবে এ বছর বিধিনিষেধ শিথিল হওয়ায় আমদানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বিপি/ভিএস

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...