প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২ ১:৪৪ পিএম

ভোলার চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠছে সুমন শৈয়াল নামে এক যুবকের বিরুদ্ধে।
রোববার (১০ এপ্রিল) ওই ঘটনায় কিশোরী বাদী হয়ে  অভিযুক্ত  সুমন শৈয়ালকে আসামী করে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও ভিক্টিম সূত্রে জানা যায়, ভিক্টিম কিশোরী ও অভিযুক্ত সুমন সৈয়াল একই গ্রামে বসবাস করেন। কিশোরী স্কুলে আসা-যাওয়ার পথে যুবক সুমন তাকে প্রেম প্রস্তাব দিয়ে বিয়ের প্রলোভন দেখায়। বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত ২৯ মার্চ রাতে প্রেমিক সুমন বিয়ের বিষয়ে জরুরী কথার অজুহাতে কিশোরীকে মোবাইল ফোনে ডেকে বসত ঘর সংলগ্ন নেয়। ।  সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। তার ডাক চিৎকারে ভিক্টিম কিশোরীর মা ছুটে এলে অভিযুক্ত যুবক সুমন শৈয়াল পালিয়ে যায়। তার মা ঘটনাটি তার পরিবারের অন্য সদস্যদের জানান।

পরে রোববার ভিক্টম কিশোরী বাদী হয়ে প্রেমিক যুবক সুমনকে আসামী করে চরফ্যাশন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষনের অভিযোগে  মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...