প্রকাশিত: মার্চ ২৬, ২০২২ ৪:৩৯ পিএম

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ভোলায় প্রশাসনের পক্ষ থেকে ’মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬ টায় দিকে ’মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে ভোলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম’র নেতৃত্বে পূষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্য সহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুলিশ সুপার পূষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ।

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...

চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ

ওয়ারুক মুরাদবাড়ি জামে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও তছরুপ করার প্রতিবাদে মুতাওয়াল্লি মো. নুরুন্নবীর ...

চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট, ...