জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫ ৩:৪১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় অধ্যক্ষ মোস্তফা কামালের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, চরফ্যাশন আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ বলেন,“আজ মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করলাম। এর ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন,“আপনারা যদি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারেন এবং পছন্দের তালিকায় আমাদের স্থান করে দিতে পারেন, তাহলে সফলতা অনিবার্য হবে। আমরা বিজয়ের পথে প্রতিটি ধাপে এগিয়ে যাচ্ছি।”

এ সময় তিনি চরফ্যাশন ও মনপুরা উপজেলার জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...